তোমারই চলার পথে…

TributeToAshaBhosle

কথা হয়েছিল তবু,
চুপি চুপি কেন এলে।
এক নায়িকা একাই ছিল,
চোখের জানলা খুলে।।

গুনগুন মন ভ্রমরা,
সাগর ডাকে আয়।
ভালবাসায় দোষটা কোথায়,
আমার বেলা যে যায়।

মনে পড়ে রুবি রায়,
আজ আমি অচেনা,
প্রেম কিসে হয়়,
জানি না আরও কত বেদনা।।

কত না ভাগ্যে আমার,
আরও দূরে চলো।
লক্ষ্মীটি দোহাই তোমার,
কী যে ভাবি এলোমেলো।।

বন্ধ ঘরের অন্ধকারে,
আমার স্বপ্ন তুমি ওগো।
আলো আর আলো দিয়ে,
তুমি আমার নয়ন গো।।

বন্ধ মনের দুয়ার দিয়েছি খুলে
তোল ছিন্নবীণা বাঁধো নতুন তারে।
ডেকো না আমায় ডেকো না,
যদি কানে কানে কিছু বলে।।

তুই যত ফুল দিস না কেনে
মহুয়ায় জমেছে আজ মৌ।
পোড়া বাঁশি শুনলে এ মন,
মন বলছে আসবে কেউ।।

যাব কি যাব না ভেবে ভেবে,
এসেছি আজ এই রাতে।
সন্ধ্যা বেলায় তুমি আমি,
তোমারই চলার পথে।।

রামধনু রঙ নিয়ে,
ফুল কেন লাল হয়।
নেশা নেশা আগুন আগুন,
গা ছম ছম কি হয় কি হয়।।

বাঁশী শুনে কি ঘরে থাকা যায়,
ও পাখি উড়ে আয় উড়ে আয়।
কোন সে আলোর স্বপ্ন নিয়ে,
এ মন আমার হারিয়ে যায়।।

আঁধারে যদি হারিয়ে যাব,
রূপের এই যাদু দিয়ে।
আমি মন দিয়েছি,
ফিরে এলাম দূরে গিয়ে।।

তুমি কত যে দূরে,
এমন মধুর সন্ধ্যায়।
আজ দুজনে মন্দ হলে,
শোন এই তো সময়।।

বঁধুয়া রিমিঝিমি এই শ্রাবণে,
একটু বসো চলে যেওনা।
না না না না অমন করে,
যেতে দাও আমায় ডেকো না।।

1 thought on “তোমারই চলার পথে…”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top