১লা নাকি পয়লা হয়,
পয়লা কভু একলা নয়।
আজি নব নতুনের শুরু,
পুরাতন হোক শিক্ষা গুরু।
বুদ্ধি যেন সাথেই রয়,
পয়লা কিন্ত একলা নয়।।
ভাবনা গুলি মনের ভিতর,
বিকশিত হয়ে রূপে সুন্দর।
গড়ে তুলতে আগামীর পথ,
শুভ ভাবনার এই শপথ।
স্বপ্ন যেন পাথেয় হয়,
পয়লা হয়েও একলা নয়।।
শুধরে নিয়ে ভুলগুলিরে,
প্রগতিশীল ভাবনা ঘিরে।
সম্মান থাক অপরের তরে,
প্রতিবাদে রুখে অপরাধেরে।
অনুভূতি গুলি হোক অক্ষয়,
পয়লা বলেই একলা নয।।
আজি নতুনের আবাহনে,
মানুষ যেন মানুষের সনে।
সম্পর্কের বন্ধন গড়ি,
বন্ধুত্বের হাতটি ধরি।
সবাই সবার পাশেই রয়,
তাইতো পয়লা একলা নয।।


