ভোট পাকে বৈশাখে,
নেতা ডাকে শাখে শাখে।
জৈষ্ঠ্যেতে সরকার,
যেমনটা দরকার।
আষাঢ়ের ঝামেলা,
শহর যে গামলা।
শ্রাবণের ঝমঝম ,
ত্রাণে মন গমগম।
ভাদ্রের কাঠফাটা,
পকেটে সিঁধকাটা।
আশ্বিনে উৎসব,
মনে অনুদান রব।
কার্ত্তিক আলোময়,
এ তো সরকারি জয়।
নবান্নে অঘ্রাণ,
ফেল কড়ি তোল ধান।
মাঘে শীত কনকন,
কম্বলে কাঁচা ধন।
ফাগুনে রঙ্গিন হাত,
রঙ মেখে বাজিমাত।
আইল চৈত্র ঘুরি,
ঐ যে ভোটের কুঁড়ি।



Great content! Keep up the good work!