আমার কবি

Rabindranath

শৈশবে পরিচিতি সহজ পাঠের পাতায়,
বাংলা সাহিত্যে হাতেখড়ি তোমার সৃষ্টি লেখায়।

কৈশোরে স্বপ্ন দেখাও আরব বেদুইন,
তোমারি ছত্রছায়ায় কেটে গেছে দিন।

যৌবনের প্রথম প্রেমে আবার তুমি এলে,
বসন্তে প্রেমের ছোয়া তোমারই সুরে তালে।

তুমি আছো সঙ্গে মোদের জীবনের প্রতি কোণে,
বিশ্বকবি তুমি আছো সকল মনের কোণে।

জন্মদিনে জানাই তোমায় প্রণাম করজোড়ে,
সকল মনে এমনি ভাবেই থেকো জীবন ভোরে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top