তোরা ছিলি বলে

Friends

তোরা ছিলি বলে,
রোজ চোখ মেলে,
বাঁচার রসদ পাই।

তোরা ছিলি বলে,
মনের দেওয়ালে,
জীবনের মানে পাই।

তোরা ছিলি বলে ,
আজও মনপ্রাণ খুলে
হিজিবিজি বলে যাই।

তোরা ছিলি বলে ,
হারনো স্মৃতিতে,
শৈশব খুঁজে পাই।
তোরা ছিলি বলে,
এখনও অভিমান করে,
রাগতে ইচ্ছে হয়।

তোরা ছিলি বলে ,
প্রাণ খুলে আজও,
দমফাটা হাসি পায়।

তোরা ছিলি বলে ,
গল্পে আড্ডায় মন,
মাতাল হতে চায়।

তোরা ছিলি বলে,
রোজ জীবনের চাপ,
তুড়ি মেরে উড়ে যায়।

তোরা ছিলি বলে ,
আজও যন্ত্র জীবনে,
আবেগেও ভাসা যায়।

তোরা ছিলি বলে,
জীবন যুদ্ধে আজও,
জিতে যেতে ইচ্ছে হয়।

তোরা ছিলি বলেই,
শুধু একদিন নয়,
রোজই এ হৃদয়ে,
বন্ধু দিবস পালিত হয়।

1 thought on “তোরা ছিলি বলে”

  1. Saurendra Nath Bandyopadhyay

    ছিলি কেন? আমরা আছি,আমরা থাকবো।
    বেঁচে থাকুক বন্ধুত্ব।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top