জীবন দর্শন…

Peace

কিহে! পুকুর পাড়ে সকাল সকাল করিস কি রে ভাই?😀
ওহে, হেথায় বসে মাছ যে ধরি, কি যে দেখিস ছাই!😏
নানা, দেখেই ভাবি, দিনভর তোর কাজকম্মই নাই?🤔

ওহো, কাজের কথা, তা কাজ করে আর করবো কিরে, ভাবলেই ওঠে হাই!🥱
হুম, কাজের কথায় হাই! কিরে বাবা, এ যে দেখি একেবারেই মনোনিবেশ নাই।🤭
হাহা, ভায়া ঠিক কয়েছো, মনের মত কাজ যে আমি আর কোথায় গেলে পাই?🧐

ধুর, কাজের আবার রকম কি হে! জানবে ওটা এক্কেবারে ভবিষ্যতের ঠাঁই!🤫
ওমা, মনের মত কাজ না হলে, দিন তো যাবে এমনি চলে, শান্তি কোথা পাই?😌
আহা, কাজে অর্থ আসে! বিত্ত আসে, সুখ পাবি আশেপাশে, জীবনভরের কামাই।😎

হুম, মনের দুখে জীবন কেটে, এত্তো খানি অর্থে মেতে, করবো কি রে, ধুর ছাই!😒
কেন, দিনের শেষে মনের সুখে, পুকুর পাড়ে মাছ ধরবি, আর করবি যা ইচ্ছে তাই।🤩
ওরে, তাইতো করি মাছই ধরি, শান্তি মনে, জীবন জুড়ে এত্তোখানি চাপের কিছুই নাই।😆

সেকি, এতই সোজা! ভাবছি মনে, শুধুই কেন সহজ হিসাব জটিল করেই যাই?😳
হুঁ হুঁ, সোজাই বটে, তবে সবার ঘটে, সুখের পটে, শান্তি ছুটে, কেবল শুধু জটিলতাই পাই।🥸
বাহ, খাসা কথা, খুলল মাথা, সবই মায়া, কাটিয়ে ছায়া, জীবনে কেবল সরলতাই চাই।🥳

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top