Utopia

Utopia

এরকমই কোন এক বড়দিনের ছুটিতে একটা diary পেয়েছিলাম। LIC বা ওরকম কোন সংস্থার হবে। আজকের পরিপ্রেক্ষিতে সামান‍্য মনে হলেও ওই সময়ে যে কি মজা হয়েছিল তা বোঝাতে পারবোনা। সারাদিন কেটে যেত ওটা নাড়াচাড়া করে। তার প্রথম দিকের পাতায় সারা বছরের calendar ছাড়াও ছিল অনেক কিছু। পৃথিবীর মানচিত্র, time zones আরো না জানি কত কিছু। কিন্তু এছাড়াও ছিল আরেকটি বিশেষ তথ‍্য, পৃথিবীর বহু বড় বড় শহরের নাম আর ISD codes. তবে ওই codes এ আগ্রহ না থাকলেও অজান্তেই tick মেরেছিলাম কিছু শহরের নামে। বানিয়েছিলাম নিজের ভ্রমণ গন্তব্যের তালিকা। কারো নাম পছন্দ হয়েছিল, কোন নাম দূরদর্শনে শোনা বা কোনোটা পাঠ‍্য বই এ ছিল! পরে যখন ভালো result এর জন‍্য বাবা globe উপহার দিল, সবকটি শহরকে খুঁজে বেরও করেছিলাম ওই খুদে লেখার থেকে। নিজেই তৈরি করেছিলাম এক কল্পনার জগত! যাকে বলে utopia।

তারপর বহু বছর অতিক্রান্ত। জীবনের নানা ঝঞ্ঝা কাটিয়ে আজ আমি পরিণত। এতদিনে জীবন শিখিয়েছে কল্পনা আর বাস্তবের পার্থক্য। তবে আমার সেই কল্পনার জগত আজ ম্লান হলেও নিশ্চিহ্ন নয়। কিন্তু সেই diary আজ নিখোঁজ। হয়তো মনেও নেই তার কথা। কর্মব্যস্ত জীবনে কল্পনার সময় কই? তাছাড়া শৈশবের ওই তুচ্ছ ভাবনা তো জীবনের চাপানউতোরে কবে চাপা পড়ে গেছে!

কাল সকাল আটটা নাগাদ flight। গোছগাছের পালা প্রায় শেষ। এদিকে ওদিক হাতড়ে শেষ মুহুর্তের টুকিটাকি নিয়ে নেওয়া আর জরুরি কাগজপত্র গোছানো বাকি। কোন এক দরকারী কাগজের খোঁজে হাত বাড়ালাম ধুলো ভরা তাকটাতে। উফ্ কি নোংরা! কবেকার পুরানো আবর্জনা! এই বলতে বলতে ঘাটাঘাটি করতেই কি যেন একটা পায়ের উপর পড়ল! হাতে তুলে ধুলো ঝাড়তেই…. একি… এটা কোত্থেকে এলো? এসব ভাবতে ভাবতেই বিদ্যুতের মত মাথায় সেই শৈশবের ঘটনা গুলি ভেসে উঠল। উত্তেজিত হয়ে পাতা ওল্টাতে লাগলাম। আগে পিছে হাতড়ে পৌঁছে গেলাম সেই অজান্তে নিছক কল্পনার বলে বানানো dream destination list এ। অবাক হয়ে চেয়ে রইলাম পাতাটার দিকে! কয়েক ঘন্টা পরেই আমার London এর flight, ওই পাতারই দাগ মারা একটি শহর। এতো বছর পর আমার কল্পনার জগত এভাবে আমার কাছে তার প্রাসঙ্গিকতা ফিরিয়ে দেবে তা যে একেবারেই অবিশ্বাস্য! কিন্তু সময়ের কাছে আমরা যে নিতান্তই তুচ্ছ।

পাড়ি দিলাম সুদূর London শহরে। সঙ্গী হল আমার সেই কল্পনার জগত। ধীরে ধীরে আমার অজান্তেই সে হয়ে উঠলো আমার একাকীত্বের সঙ্গী! সহজ করে দিল কঠিন সময়কে। আরো সুন্দর করে তুললো আমার ভাবনাকে। পরবর্তী কালে সেই dream destination list এর অনেক দাগই বাস্তবে পরিণত হয়েছে, তবু এখনো অনেক বাকি। আজও কোথাও পাড়ি দেওয়ার আগে সবার অলক্ষ্যে একবার চোখ বুলিয়ে নেই শৈশবের ওই তালিকায়, চাঙ্গা করে নিই আমার সঙ্গীকে। আর মনে মনে তাকে বলি “আমি তৈরি, let’s go…”!!!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top