একে শুক্রবার তার উপর সকাল থেকে আকাশ এবং আবহাওয়া কোনোটাই দপ্তর যাওয়ার অনুকূল নয়। চরম ল্যাদে আছি। কিন্তু, আমি যে বেসরকারি কর্মচারী! তাহলে উপায়?
পেয়েছি!!! কোনো এক অনুষ্ঠানের জন্য আজ প্রবল যানজটের সম্ভাবনার পূর্বাভাস ছিলো না? সকালে বেতারে সেই সম্ভাবনার বাস্তবায়নের সংবাদ নিশ্চত হতেই সুযোগের সদ্ব্যবহার করে ফেলাই যে সবচেয়ে বুদ্ধিমানের কাজ এমন একটা পেশাদারিত্ব শরীরের ভেতর থেকে ঠেলে বেড়িয়ে এলো।
উফ্ এই না হলে বাঙালি আর তার ল্যাদ্!!! 😉


